শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার সেই আইয়ার এবার ভারতের ওয়ানডে অধিনায়কও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 122

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রণালিতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে।

শনিবার স্থানীয় সময় দুপুরে ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি এখন থেকে ‘পূর্বের অবস্থায়’ ফিরে যাবে এবং পুরো এলাকা সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ, ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং আইআরআইবি আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জলদস্যুতা’ বা সামুদ্রিক ডাকাতির অভিযোগ তোলে। তারা বলেছে, ওয়াশিংটনের তথাকথিত অবরোধ মূলত সামুদ্রিক লুটপাটের শামিল। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।

এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ঘোষণা দেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’। তবে তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত রুট মেনে চলতে হবে।

কিন্তু এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে। এই অবস্থানের মধ্যেই ইরান আবার প্রণালির নিয়ন্ত্রণ জোরদার করে।

মাঝখানে স্বল্প সময়ের জন্য কিছু বাণিজ্যিক জাহাজ এই নৌপথ দিয়ে চলাচল করলেও, ঠিক কতগুলো জাহাজ শেষ পর্যন্ত পার হতে পেরেছে তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

প্রকাশের সময় : ০৪:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬