শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা নিলামে স্টার ওয়ার্সের ভিলেন ডার্থ ভেডারের ‘লাইটসেবার’, ৬১ কোটি টাকায় বিক্রি বাপ কা বেটা: ফুটবল মাঠে বিখ্যাত সব ‘উত্তরাধিকারের গল্প’ কলকাতায় হোটেলে আগুন: মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র সবুজ শিশু ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়

বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 18

বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার ভোরের দিকে এ হামলা পরিচালনা করা হয়েছে জানিয়েছে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা।

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইআরজিসিও। বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা করেছে ‘শত্রুপক্ষ’। সেই হামলার প্রতিশোধ নিতে কয়েক ঘণ্টার মধ্যে এই পাল্টা হামলা পরিচালনা করেছে আইআরজিসি।

এ হামলাকে ‘আগ্রাসী শত্রুর’ প্রতি ‘গুরুতর সকর্তবার্তা’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, “যদি এই ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স যেকোনো মাত্রায় পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

আইআরজিসি-ঘনিষ্ঠ ইরানি বার্তাসংস্থা ফার্স তাদের প্রতিবেদনে দাবি করেছে, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির রাডার স্থাপনাটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।

এ হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং বাহরাইনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তর অবস্থিত। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি’ ঘাঁটিতে থাকা এই সদর দপ্তরটি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-অভিযানের প্রধান কমান্ড কেন্দ্র হিসেবে কাজ করে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকে একাধিকবার ইরানি হামলার শিকার হয়েছে বাহরাইনের মার্কিন সেনাঘাঁটি। শুক্রবারের হামলার পর একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ঘাঁটির বেশ কয়েকটি রাডার ডোম সরাসরি আঘাতের শিকার হয়েছে এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিতে হামলা করা থেকে বিরত ছিল ইরান। শুক্রবারের হামলার মধ্যে দিয়ে দু’মাসের সেই ‘বিরতি’ ভাঙল আইআরজিসি।

সূত্র : আলজাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা

প্রকাশের সময় : ০১:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬