Dhaka ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামের টিকা না দেয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা নওগাঁর পোরশা থানায় বিপুল পরিমাণ মাদকসহ চোরাকারবারি আটক আসামির স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে পুলিশ কর্মকর্তাকে ধরে ফেলল এলাকাবাসী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়: স্পিকার কোটালীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি প্রশংসিত হচ্ছে : মাহদী আমিন

বদলগাছীতে শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, উত্তাল হুদ্রাকুড়ি গ্রাম

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 30

নওগাঁর বদলগাছী উপজেলায় ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ এবং ৮ বছর বয়সী অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ আব্দুস সাত্তার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশে দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুস সাত্তার একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে। গত ১৭ এপ্রিল বিকেলে তিনি প্রতিবেশী ওই দুই শিশুকে বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান। সেখানে তিনি ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন এবং তার সাথে থাকা ৮ বছরের খেলার সঙ্গীকে ধর্ষণের চেষ্টা চালান।

ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বদলগাছী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সাথে নেয় জেলা পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তিনটি বিশেষ টিম গঠন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এবং গোয়েন্দা পুলিশের তথ্য-প্রযুক্তিগত সহায়তায় বিশেষ টিমগুলো রাতভর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। দীর্ঘ অভিযানের পর আজ ১৮ এপ্রিল সকাল সাড়ে ১১টায় অভিযুক্ত আব্দুস সাত্তারকে বদলগাছী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি বলেন: “শিশুদের বিরুদ্ধে যেকোনো ভায়োলেন্স জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই ন্যাক্কারজনক ঘটনায় হুদ্রাকুড়ি গ্রামসহ পুরো উপজেলায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বদলগাছীতে শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, উত্তাল হুদ্রাকুড়ি গ্রাম

প্রকাশের সময় : ০৩:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬