Dhaka ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় প্লাটিনাম কয়েন বিক্রির নামে প্রতারণা : আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 192

নওগাঁয় মূল্যবান ‘প্লাটিনাম কয়েন’ বিক্রির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের ‘হোটেল ফারিয়াল’ থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, একদল প্রতারক চক্র মূল্যবান দুটি প্লাটিনাম কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে দুই ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে। চক্রটি কয়েন হস্তান্তরের নাম করে বিভিন্ন তারিখে ভুক্তভোগীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। গতকাল (১৬ এপ্রিল) কয়েন হস্তান্তরের কথা থাকলেও চক্রটি কালক্ষেপণ করতে থাকে এবং ভুক্তভোগীদের নওগাঁ শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে হয়রানি করে। এক পর্যায়ে তারা আরও কয়েক লক্ষ টাকা দাবি করলে ভুক্তভোগীদের সন্দেহ হয়।

ভুক্তভোগীরা নিরুপায় হয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নিকট সরাসরি অভিযোগ জানান। পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে দ্রুত জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ডিবি ওসি মোঃ হাসিবুল্লাহ হাসিব-কে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নির্দেশনা পেয়ে ডিবি নওগাঁর একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায়। ভুক্তভোগীদের শনাক্তমতে শহরের ‘হোটেল ফারিয়াল’ থেকে চক্রের প্রধানসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-১. মো: উজ্জ্বল (৪৭): পিতা- খলিল মিয়া, সাং- আজীজ মহল্লা (জয়েন্ট কোয়ার্টার), মোহাম্মদপুর, ঢাকা। ২. আল মামুন (৪৭): পিতা- সেলিম খান, সাং- দপদপিয়া, নলছিটি, ঝালকাঠি। ৩. দেলোয়ার (৪৮): পিতা- ওসমান গনি, সাং- মাহমুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল মানুষকে দামী ধাতব কয়েন বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় প্লাটিনাম কয়েন বিক্রির নামে প্রতারণা : আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ০১:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬