পত্নীতলায় ৯৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক
- প্রকাশের সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 137
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অভিযান চালিয়ে ৯৮ বোতল স্কাফ সিরাপসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে ১৪ বিজিবির অধিনায়কের নির্দেশনায় কড়িয়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। নায়েক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে পরিচালিত এ টহল দল সীমান্ত পিলার ২৭৯/৫-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন পারুল এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৯৮ বোতল স্কাফ সিরাপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন মোছা. পল্লবী (২২), স্বামী টিপু সুলতান, বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামে এবং মোছা. সোনিয়া আক্তার (২৮), স্বামী বাপ্পি, বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ইসলামনগর এলাকায়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচবিবি থানা-এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামতসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-এর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

























