Dhaka ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

নওগাঁয় পহেলা বৈশাখে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 99

পহেলা বৈশাখ উপলক্ষে নওগাঁ জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পরিচালিত এ অভিযানে মোট ৩০ পিস ইয়াবা, ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বিভিন্ন থানায় পৃথক অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় মান্দা থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ অপূর্ব (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

অন্যদিকে ধামইরহাট থানা পুলিশের অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সাত্তার (৩৫) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। এছাড়া পত্নীতলা থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলার শুরকালী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মাহফুজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে তার ব্যাগ তল্লাশি করা হলে আলু, পেঁয়াজ ও অন্যান্য বাজার সামগ্রীর নিচে লুকানো অবস্থায় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় পহেলা বৈশাখে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬