Dhaka ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৪১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 3

নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মৃত রাফাত উল্লাহ মোল্লার ছেলে মো. রকিমুদ্দিন মোল্লা (৫৫) এবং তুরুকবাড়িয়া গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে মো. নাজমুল হক (৪৩)।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তির কাছ থেকে ৪০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৪১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬