Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

নওগাঁয় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ঘিরে জরুরি সংবাদ সম্মেলন

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 65

নওগাঁ জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে বৃহৎ পরিসরের টিকাদান কর্মসূচি সফল করতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১৫ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ। এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডা. আমিনুল ইসলাম জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত জেলার ১১টি উপজেলায় একযোগে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে।

তিনি বলেন, “এই টিকা সম্পূর্ণ নিরাপদ, কার্যকর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। টিকা নিয়ে কোনো ধরনের গুজব বা ভীতি ছড়ানো হলে তা পরিহার করে অভিভাবকদের সচেতন থাকতে হবে।”

তিনি আরও জানান, এ কর্মসূচির মাধ্যমে জেলার মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে প্রায় ৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জেলায় ইতোমধ্যে সন্দেহভাজন হাম আক্রান্ত ২৪১ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে টিকাদান কর্মসূচি অত্যন্ত জরুরি।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, প্রতিটি উপজেলায় পর্যাপ্ত টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে টিকা প্রদান করা হবে, যাতে কোনো শিশু বাদ না পড়ে। টিকার সুষ্ঠু সংরক্ষণ, পরিবহন ও নিরাপদ প্রয়োগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নির্ধারিত তারিখে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করতে হবে। এটি শুধু একটি শিশুর সুরক্ষা নয়, বরং পুরো সমাজকে সংক্রামক রোগ থেকে রক্ষা করবে।

সংবাদ সম্মেলন থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের প্রতি এ কর্মসূচি সফল করতে সহযোগিতার আহ্বান জানানো হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব। তাই কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে না পড়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ঘিরে জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬