মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চারশ ছুঁয়ে থামল বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা নওগাঁয় ১১০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি কালুখালীর বড় কলকলিয়া বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 100

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ৬ জন আসামিকে হাজির করা হয়েছে। এই মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার গ্রেপ্তার এই ৬ জনের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে। মামলার রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

ট্রাইব্যুনালে উপস্থিত আসামিরা হলেন— পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়

প্রকাশের সময় : ১১:০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬