Dhaka ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ নওগাঁয় নবমীর রাত পর্যন্ত ১২৮ পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য ধলু নওগাঁর সাপাহার সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ জব্দ সাত জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে বিএনপিতে শৃঙ্খলা ফেরাতে কঠোর তারেক রহমান, সতর্ক নেতা-কর্মীরা বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 178

সিলেট-ঢাকা রুটে নতুন স্পেশাল একটি ট্রেন যাতায়াত করবে। শুক্রবার সকালে সিলেট থেকে ছেড়ে যাবে ট্রেনটি। ঢাকা পৌঁছা পর্যন্ত বিশেষ ট্রেনটি চারটি স্টেশনে থামবে।

তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে বুধবার রাতে উপবন ট্রেন ঢাকায় যেতে না পারায় সিলেটের যাত্রীদের জন্য শুক্রবার বিশেষ এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।

রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। পথিমধ্যে কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দরে থামবে ট্রেনটি।

কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ১টা ৩৩ মিনিটে পৌঁছাবে। আর নির্ধারিত গন্তব্য ঢাকায় ট্রেনটি পৌঁছাবে ২টা ১০ মিনিটে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি। শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। তাই কালনী ওইদিন যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনটি ছেড়ে যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন

প্রকাশের সময় : ১০:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬