Dhaka ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ নওগাঁয় নবমীর রাত পর্যন্ত ১২৮ পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য ধলু নওগাঁর সাপাহার সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ জব্দ সাত জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে বিএনপিতে শৃঙ্খলা ফেরাতে কঠোর তারেক রহমান, সতর্ক নেতা-কর্মীরা বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 1

ইরানের সরকারকে উৎখাত করতে ইসরাইল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইরানের সরকার পতন হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও নির্মূল করা সম্ভব হবে।

লেবানন সীমান্তবর্তী ইসরাইলের কিরিয়াত শমোনায় নতুন তেল হাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহকে পিছু হটানোর ক্ষেত্রে ইসরাইলি সামরিক বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

নেতানিয়াহু বলেন, কাজ শেষ করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। এটি বিষাক্ত অক্টোপাসের মাথা। মাথা কেটে ফেললে পুরো শরীর ধসে পড়বে। এরপর লেবাননের সঙ্গেও আমাদের শান্তি প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ইরানের সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন তিনি। এমনকি ঘটনার দুই দিন আগেও এ নিয়ে কথা হয়েছে বলে জানান নেতানিয়াহু।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইরানের সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত দেশটি আবারও পারমাণবিক বোমা তৈরি এবং নিজেদের আঞ্চলিক জোট পুনর্গঠনের চেষ্টা করবে। সরকারটি দুর্বল ও ক্ষতিগ্রস্ত হলেও তাদের উগ্র মনোভাবের কারণে এমন প্রচেষ্টা বন্ধ হবে না বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহুর ভাষ্য, ইরানের সরকারকে উৎখাত করাই এ ধরনের হুমকি ঠেকানোর একমাত্র উপায়। এরপর হিজবুল্লাহকে নির্মূল করার পথও সহজ হবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

প্রকাশের সময় : ০১:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬