গুরুত্বপূর্ণ সংবাদ:
নেহাল আহমেদের কবিতা : আকাশ
নেহাল আহমেদ
- প্রকাশের সময় : ০২:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 190
আকাশ
তেমন একটা আকাশ কোথায় পাবো
যেখানে আমি মেঘে মেঘে ভাসবো
তোমার কষ্ট ছুঁয়ে
বৃষ্টি হয়ে অঝোরে ঝরবো
আকাশ… আহা— কোমল,
স্নিগ্ধ মেঘের আকাশ।
হৃদয়ে জমে আছে অগ্নি, অদৃশ্য দাহন।
তুমিই পারো—সেই আগুন ছুঁয়ে
একটু বৃষ্টি নামাতে।
Tag :
























