Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ ২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে : চিফ প্রসিকিউটর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের

গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 5

সাইবার সুরক্ষা আইনে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতে তানভীরের পক্ষে জামিন আবেদন করেন বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী। তিনি জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালত তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এই আদেশে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের আশায় পরবর্তীতে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হবে।’

তিনি আরও জানান, যে ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে মামলাটি করা হয়েছে, সেই আইডি ও ব্যবহৃত মোবাইল ফোন ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করেছে। ফরেনসিক তদন্তের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য বের করা সম্ভব হবে।

এর আগে গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়ার একটি বাড়ি থেকে সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই দিন তাঁকে বগুড়া আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পরে গত ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান তানভীরের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর

প্রকাশের সময় : ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬