Dhaka ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মহসিন আলম মুহিনের কবিতা ‌’তেনাতেনা’

মহসিন আলম মুহিন
  • প্রকাশের সময় : ০৮:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 100

জীবনটা “তেনাতেনা” নানা রকম যন্ত্রনা,
সুখ নাই, শান্তি নাই, জীবনটা বেদনা।।

গরমেতে বিদ্যুৎ নাই, শীতে নাই কাঁথা,
চিন্তায় চিন্তায় জীবন খানি, যেন ফাতাফাতা।।

‘ফুল বাগানে ফুল নাই, নাই-‘ফলের গাছে ফল,
শরীর মাঝে শক্তি হারা, পায়েতে নাই বল।।

স্বজন বোঝাই, উপোস সদাই, কেউ বোঝেনা ছাই,
সারা রাত্রি জাল টানি-মাছের দেখা নাই।।

আমার আসন, আমার বাসন, এতো আপন জন,
নীড়হারা পাখির মত, পাইনা আমন্ত্রণ।।

পাইনা খুঁজে, বুঝের মানুষ, হারায় আমার হুস,
সকল কাজেই ভর্তুকি, গুনতে হয় ঘুষ।।

হালাল-হারাম যায় না বোঝা, চালাকি আর-শূল,
জীবনটা তাই তেনাতেনা, পায় না খুঁজে কূল।।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহসিন আলম মুহিনের কবিতা ‌’তেনাতেনা’

প্রকাশের সময় : ০৮:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

জীবনটা “তেনাতেনা” নানা রকম যন্ত্রনা,
সুখ নাই, শান্তি নাই, জীবনটা বেদনা।।

গরমেতে বিদ্যুৎ নাই, শীতে নাই কাঁথা,
চিন্তায় চিন্তায় জীবন খানি, যেন ফাতাফাতা।।

‘ফুল বাগানে ফুল নাই, নাই-‘ফলের গাছে ফল,
শরীর মাঝে শক্তি হারা, পায়েতে নাই বল।।

স্বজন বোঝাই, উপোস সদাই, কেউ বোঝেনা ছাই,
সারা রাত্রি জাল টানি-মাছের দেখা নাই।।

আমার আসন, আমার বাসন, এতো আপন জন,
নীড়হারা পাখির মত, পাইনা আমন্ত্রণ।।

পাইনা খুঁজে, বুঝের মানুষ, হারায় আমার হুস,
সকল কাজেই ভর্তুকি, গুনতে হয় ঘুষ।।

হালাল-হারাম যায় না বোঝা, চালাকি আর-শূল,
জীবনটা তাই তেনাতেনা, পায় না খুঁজে কূল।।