Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

মানিব্যাগ চুরির পর ক্রেডিট কার্ডে কেনাকাটা, পুলিশের জালে ধরা ৩ পকেটমার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 147

বরিশাল নগরীতে পকেট কেটে চুরি করা মানিব্যাগ থেকে এটিএম ও ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটার সময় পকেটমার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নগরীর ১ নম্বর ওয়ার্ডের শীতলাখোলা এলাকার টিটু হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩১), মুন্সী গ্যারেজ এলাকার আবুল হোসেন গাজীর ছেলে মো. মঈন গাজী (৩২) এবং বাংলাবাজার এলাকার সালাউদ্দিন চুন্নু হাওলাদারের ছেলে মো. মেহেদী মানজুর (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মার্চে নগরীর কাঞ্চন পার্ক এলাকায় হাঁটতে যান ঝাউতলা দ্বিতীয় গলি এলাকার বাসিন্দা শুভংকর বিশ্বাস। পার্কে প্রবেশের সময় কয়েকজন ব্যক্তি জটলা তৈরি করে তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে যায়। ওই মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, দুটি ব্যাংকের তিনটি ক্রেডিট কার্ড, একটি ডেবিট কার্ড, বিভিন্ন অফিসের কাগজপত্র এবং নগদ ৫০০ টাকা ছিল।

কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম নাসিম জানান, চক্রটি ৮ মার্চ রাত পৌনে ১২টা থেকে পরদিন ৯ মার্চ রাত ১২টার মধ্যে একটি ক্রেডিট কার্ড থেকে ১১ হাজার ৯৮৫ টাকা উত্তোলন করে। এ ছাড়া দুটি শোরুম থেকে কেনাকাটাও করা হয়।

মোবাইল ফোনে ব্যাংকের বার্তা পেয়ে শুভংকর বিশ্বাস অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেন। পরে শপিং মল ও এটিএম বুথের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মানিব্যাগ চুরির পর ক্রেডিট কার্ডে কেনাকাটা, পুলিশের জালে ধরা ৩ পকেটমার

প্রকাশের সময় : ১১:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬