Dhaka ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি গত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার কালীগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী

আমার প্রতি আপনারা যে আস্থা রেখেছেন, আমি তার অমর্যাদা করবো না : এস এম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 81

গোপালগঞ্জ‑৩ (কোটালীপাড়া‑টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল‑এর কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, “সাহস করে আপনারা আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছেন, আমি তার অমর্যাদা করবো না। আপনাদের আর ঢাকায় গিয়ে আমাকে খুঁজতে হবে না। আমি নিজেই আপনাদের দ্বারে দ্বারে গিয়ে এলাকার সমস্যার কথা শুনবো এবং জাতীয় সংসদে তা তুলে ধরবো।”

রোববার (৮ মার্চ) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠ‑এ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকার রাস্তা‑ঘাটের উন্নয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকার যেসব উন্নয়ন প্রয়োজন, সেগুলোর তালিকা প্রস্তুত করে তার কাছে জমা দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “আপনাদের বাড়ি‑বাড়ি, মহল্লায়‑মহল্লায়, গ্রাম থেকে গ্রাম এবং ইউনিয়ন থেকে ইউনিয়নের রাস্তা দ্রুত সংস্কারসহ নতুন রাস্তা নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ।”

এছাড়া তিনি জানান, নির্বাচনী এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের বিষয়েও তিনি নজর রাখছেন। সবার সহযোগিতা পেলে কোটালীপাড়াকে সাম্য, মানবিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল‑এর উপজেলা শাখার সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমার প্রতি আপনারা যে আস্থা রেখেছেন, আমি তার অমর্যাদা করবো না : এস এম জিলানী

প্রকাশের সময় : ০৭:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬