Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

‘আলোর মিছিলে আঁধারের আঘাত- প্রতিবাদে জেগে উঠুন দেশবাসী’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 162

আলোর মিছিলে আঁধারের আঘাত- প্রতিবাদে জেগে উঠুন দেশবাসী’ ¯েøাগানকে সামনে রেখে উদীচী ছায়ানট ও গণমাধ্যমে হামলার ঘটনায় গানে গানে প্রতিবাদ জানিেেছন রাজবাড়ীর সাংস্কৃতিকর্মীরা।

সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রাজবাড়ীর ব্যানারে বুধবার সকালে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা। গানের মাঝে মাঝে আলোচনা করেন জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, চিত্রশিল্পী গোলাম আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা উদীচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধীরেন্দ্র নাথ দাস, দিলীপ চাকী, এজাজ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সংস্কৃতির উন্নতি ছাড়া একটি দেশ বিনির্মাণ করা যায়না। কোনো দেশের উন্নতি হতে পারেনা। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি সাংস্কৃতিক কার্যালয়গুলোতে হামলার মধ্য দিয়ে সেই চেষ্টা করছে। দেশে আজ কেউ নিরাপদ নয়। সংখ্যালঘু সম্প্রদায়ের দীপু দাশকে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে। ছোট্ট আয়েশাকে ঘরে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। বীভৎস এক অবস্থা বিরাজ করছে দেশে। এ থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে আমাদের। যার যার অবস্থান থেকে পৈশাচিক ও বর্বর হামলার প্রতিবাদ জানাতে হবে। উগ্রপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে প্রতিবাদী গান পরিবেশন করেন আব্দুল জব্বার, রেজওয়ান আহমেদ, আব্দুল আওয়ালগ ও দিলীপ কুমার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘আলোর মিছিলে আঁধারের আঘাত- প্রতিবাদে জেগে উঠুন দেশবাসী’

প্রকাশের সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫