Dhaka ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বালিয়াকান্দীতে অবৈধ মাটি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 194

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। আইনটির ৭(ক) ধারা ভঙ্গের দায়ে ১৫ ধারায় শাস্তি প্রদান করে অভিযুক্তের বিরুদ্ধে সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও পরিবহন পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে। নদী, ফসলি জমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এহসানুল হক শিপন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ বালু ও মাটি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দীতে অবৈধ মাটি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫