Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

দীপু দাশ হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 134

 ময়মনসিংহে সংখ্যালঘু সম্প্রদায়ের দীপু চন্দ্র দাশকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক অশোক সরকার, অনিন্দিতা গুহ, কৃষ্ণ কর্মকার, সুভাষ বিশ্বাস, মহিম সিকদার, রাজেশ কুমার মন্ডল, কমল কুমার দাস, অমিত প্রামানিক, শ্যামল পোদ্দার, পরিমল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, কী অন্যায় করেছিল দীপু দাশ। ধর্ম অবমাননার মিথ্যে অজুহাত দিয়ে তাকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে যদি কোনো অন্যায় করেও থাকতো তাহলে প্রচলিত আইনে বিচার হতে পারত। কিন্তু এভাবে কেন তাকে হত্যা করা হলো? তার শিশু সন্তান বাবা হারিয়েছে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে হারিয়েছে। পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়েছে। দীপু দাশ হত্যায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দীপু দাশ হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৪১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫