শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’, ভাইরাল ভিডিও নিয়ে জবাব দিলেন নায়িকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 1
পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’, ভাইরাল ভিডিও নিয়ে জবাব দিলেন নায়িকা
📌 এক নজরে মূল তথ্য:

  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিতর্কের মুখে পড়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ ও নির্মাতা মিসকিন।
  • বিতর্কের সূত্রপাত একটি পোস্ট থেকে।

জনতার আদালত বিনোদন ডেস্ক — সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিতর্কের মুখে পড়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ ও নির্মাতা মিসকিন। চেন্নাইয়ে তাঁদের আসন্ন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’–এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুজন। ভিডিওতে দেখা যায়, কীর্তির প্রশংসা করার সময় তাঁর ঊরুর কাছাকাছি হাত রাখেন পরিচালক। এ সময় কীর্তির মুখভঙ্গি দেখে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, তিনি অস্বস্তি বোধ করছিলেন। তবে বিষয়টি নিয়ে নীরব থাকেননি কীর্তি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ট্রলকারীর মন্তব্যের জবাবে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, মিসকিনের সঙ্গে তাঁর সম্পর্ক বাবা-মেয়ের মতো। তাই তাঁদের সম্পর্কের প্রেক্ষাপট না জেনে ভিডিওর কয়েক সেকেন্ড দেখে মন্তব্য করা ঠিক নয়।

আয়োজনের পেছনের গল্প ও মূল ঘটনা

বিতর্কের সূত্রপাত একটি পোস্ট থেকে। সেখানে প্রশ্ন তোলা হয়, পর্দায় অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, অথচ বাস্তব জীবনে এমন স্পর্শে অস্বস্তি বোধ করবেন কেন? এর জবাবে কীর্তি লেখেন, ‘প্রথমত, আমার মুখে অস্বস্তির ছাপ কোথায় দেখলেন? আপনি কি শুনতে পাননি, তিনি কিংবা আমি বলেছি, আমাদের সম্পর্ক বাবা-মেয়ের মতো?’এরপর আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোলেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘ধরে নিলাম, আমি অস্বস্তি বোধ করছিলাম। তাহলে কি আপনি বলতে চাইছেন, সিনেমায় আমাদের স্পর্শ করা হয় বলে প্রকাশ্যেও এমন স্পর্শে আমার স্বচ্ছন্দ থাকা উচিত? কিছু বিষয় ঠিকভাবে বোঝা দরকার, ভাই।’কীর্তির এই বক্তব্যের পর ওই ব্যবহারকারী নিজের পোস্ট মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তাঁর দাবি, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। অন্য এক ব্যবহারকারীও ভিডিওটি শেয়ার করে জানান, কীর্তি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। সেখানে কোনো অস্বস্তি বা খারাপ উদ্দেশ্যের বিষয় ছিল না।

সংস্কৃতি নিয়ে মন্তব্যেরও ব্যাখ্যাভিডিওটি ঘিরে বিতর্কই নয়, সংবাদ সম্মেলনে নিজের আরেকটি মন্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছেন কীর্তি। সম্প্রতি সহশিল্পী রাধিকা আপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে তামিল ও তেলেগু সংস্কৃতির একটি বিয়ের রীতি নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছিলেন, একটি তেলেগু সিনেমায় নিজের মামাকে বিয়ে করে—এমন একটি চরিত্রে অভিনয় করতে হয়েছিল। অভিজ্ঞতাটিকে কঠিন উল্লেখ করে তিনি বলেছিলেন, সিনেমাটির ওই বিষয় তাঁর একেবারেই ভালো লাগেনি।পাশে বসে থাকা কীর্তি তখন মন্তব্য করেছিলেন, মামাকে বিয়ে করার রীতি তামিল ও তেলেগু সংস্কৃতিতে প্রচলিত। তাঁর এই কথার পর তেলেগুভাষী দর্শকদের একাংশ ক্ষুব্ধ হন। তাঁদের অভিযোগ, মন্তব্যটির মাধ্যমে একটি সংস্কৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

মহেশ ভাট যৌন হয়রানি করেছিলেন? সত্যটা জানালেন পাকিস্তানি অভিনেত্রী

দর্শক ও ভক্তদের উন্মাদনা

সংবাদ সম্মেলনে কীর্তি জানান, রাধিকা ঠিক কোন প্রসঙ্গে কথাটি বলছিলেন, তা তিনি প্রথমে বুঝতে পারেননি। তাঁর উদ্দেশ্য ছিল একটি প্রচলিত সামাজিক রীতির কথা ব্যাখ্যা করা, কোনো জনগোষ্ঠী বা সংস্কৃতিকে ছোট করা নয়। কীর্তির ভাষায়, ‘সবকিছুর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আমাদের সংস্কৃতিকে আমি কখনোই ছোট করে দেখব না।’এদিকে রাধিকা সাক্ষাৎকারে সিনেমাটির নাম উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া বয়াপতি শ্রীনুর পরিচালিত নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ সিনেমাটির কথা বলেছেন।

মুক্তি পাচ্ছে নতুন সিনেমাকীর্তি সুরেশ ও মিসকিনের ‘সত্যবান সাবিত্রী’ মুক্তি পাচ্ছে আজ, ২০ নভেম্বর। কোর্টরুম ড্রামা ও হত্যাকাণ্ডের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।ইন্ডিয়া টুডে অবলম্বনে

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’, ভাইরাল ভিডিও নিয়ে জবাব দিলেন নায়িকা

প্রকাশের সময় : ১২:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬