শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ঘুমানোর জন্য দুই থেকে তিন ঘণ্টা থাকে…

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 5
ঘুমানোর জন্য দুই থেকে তিন ঘণ্টা থাকে...
📌 এক নজরে মূল তথ্য:

  • ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি।
  • এত বড় আয়োজন, কেমন লাগছে।

জনতার আদালত বিনোদন ডেস্ক — ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা, প্রস্তুতিসহ নানা বিষয়ে পুয়ের্তো রিকো থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোর মুখোমুখি হলেন এই অভিনেত্রী ও মডেল। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলম

কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য

এত বড় আয়োজন, কেমন লাগছে?সামিরা খান মাহি: বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের অন্যতম সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা। মিস ইউনিভার্সের মতো একটি আন্তর্জাতিক মঞ্চে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। প্রত্যেকের সংস্কৃতি, চিন্তাভাবনা, ব্যক্তিত্ব ও জীবনযাত্রা আলাদা। আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এখানে প্রতিযোগিতার পাশাপাশি একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। এটা আমার কাছে অনেক বড় একটা শেখার অভিজ্ঞতা।

এখন কোন ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে?সামিরা খান মাহি: প্রস্তুতি আসলে প্রতিদিনই চলছে। শুধু শারীরিক প্রস্তুতি নয়, নিজেকে মানসিকভাবেও প্রস্তুত রাখতে হচ্ছে। প্রতিদিন রিহার্সাল, স্টেজ প্র্যাকটিস, ইন্টারভিউ, বিভিন্ন ইভেন্ট এবং স্পনসরদের কার্যক্রমে অংশ নিতে হচ্ছে। নিজের আত্মবিশ্বাস, হাঁটাচলা, কথা বলার ধরন এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে কীভাবে আন্তর্জাতিক মঞ্চে সুন্দরভাবে তুলে ধরা যায়, সেদিকেও বিশেষভাবে মনোযোগ দিচ্ছি।

বাংলাদেশ বিষয়ে কেউ কিছু জানতে চাননি?সামিরা খান মাহি: বাংলাদেশের নাম শুনে অনেকেই খুব আগ্রহ দেখাচ্ছেন। অনেক কিছু জানতে চাইছেন। বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক, ভাষা এবং আমাদের দেশ সম্পর্কে জানতে চাইছেন। বাংলাদেশের সৌন্দর্য, ঐতিহ্য এবং আতিথেয়তার বিষয়গুলো তাঁদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমি যখন বলি, বাংলাদেশ একটি ছোট দেশ হলেও আমাদের জনসংখ্যা, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের ভালোবাসা অনেক সমৃদ্ধ, তখন তাঁরা বেশ আগ্রহ নিয়ে শোনেন।

ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা

এখন দৈনিক রুটিন কী?সামিরা খান মাহি: প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠতে হয়। মেকআপ ও রেডি হতে প্রায় দেড় ঘণ্টা। ভোর সাড়ে ৫টার মধ্যে নিচে নেমে ব্রেকফাস্ট করে সাড়ে ৬টার মধ্যে বাসে উঠতে হয়।

বাসে কোথায় যান?সামিরা খান মাহি: সারা দিন বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ধরনের অ্যাকটিভিটিজ, রিহার্সাল, ফটোশুট এবং অন্যান্য প্রোগ্রাম থাকে। রাতের বেলায় ডিনারের পাশাপাশি আরও দুই-তিনটি অ্যাকটিভিটি থাকে। বলতে গেলে সব সময়ই ব্যস্ত।

৫০০ বার ‘না’ শুনেও থামেননি, এখন দেড় শ কোটি টাকার মালিক

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘুমানোর জন্য দুই থেকে তিন ঘণ্টা থাকে…

প্রকাশের সময় : ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬