শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আমার বিয়ে বৈধ ছিল না’, মজার ঘটনা জানালেন আজিজুল হাকিমের স্ত্রী জিনাত ৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম কী হচ্ছে মিস ইউনির্ভার্সে? পুয়ের্তো রিকো থেকে নীল পোশাকে মাহির নতুন ছবি পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’, ভাইরাল ভিডিও নিয়ে জবাব দিলেন নায়িকা বোতলের ছিপি দিয়ে বল টেম্পারিং করত পাকিস্তান, স্বীকার করলেন শোয়েব ঘুমানোর জন্য দুই থেকে তিন ঘণ্টা থাকে… ভারতের বিপক্ষে যেভাবে সেঞ্চুরির রাজা ফিলিপস মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু পাকিস্তান থেকে ফিরে বয়কটের মুখে, থামেনি রুনা লায়লার সংগীতযাত্রা ‘থ্রি ইডিয়টস’–এর ফারহানের গল্পে লুকিয়ে আছে হিরানির নিজের জীবন

৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 3
৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম
📌 এক নজরে মূল তথ্য:

  • আম্পায়ারের পকেটে কী থাকে।
  • আগের বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের ধাক্কা তখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — আম্পায়ারের পকেটে কী থাকে? একটা কয়েন, হয়তো একটা রুমাল। কখনো ক্যাপ। কিন্তু ওয়াসিম আকরামের সময় আম্পায়ারদের পকেটে মাঝেমধ্যে জায়গা করে নিত কয়েকটা মিষ্টি। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর বাঁহাতি পেসার বোলিং মার্কে যাওয়ার আগে আম্পায়ারের হাতে মিষ্টি দিয়ে যাচ্ছেন, দৃশ্যটা একটু অদ্ভুতই। কেন দিতেন? কারণটা জানলে হাসি মিলিয়ে যাবে।যে মানুষটা বল হাতে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতেন, তিনি নিজেই তখন লড়ছিলেন এক অদৃশ্য শত্রুর সঙ্গে। নিজের শরীরের সঙ্গে। রক্তে শর্করার ওঠানামার সঙ্গে। আত্মজীবনী ‘সুলতান: আ মেমোয়ার’-এ ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আম্পায়ারদের কাছে কয়েকটা মিষ্টি রেখে দিলে মাঝেমধ্যে কাজে দিত, যদি হঠাৎ আমার রক্তে শর্করা কমে যায়।’

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

একটু পেছনে ফেরা যাক। ১৯৯৭ সাল। আগের বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের ধাক্কা তখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। শারজায় আকাই সিঙ্গার চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়াসিমকে দেখাচ্ছিল নিজের ছায়া। ক্ষুধা লাগছে প্রবল, অথচ ওজন কমছে। ক্লান্তি, মাথাব্যথা। শরীর যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অধিনায়কত্ব ছেড়ে লন্ডনে গিয়েছিলেন তাঁর কাঁধের অস্ত্রোপচার করা চিকিৎসকের কাছে, ফলোআপে। সেখানেই টেলিটেক্সটে দেখলেন, দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাঁর নাম নেই। তবে সেটিও তখন তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল না।

করাচিতে ফিরে পিআইএর হয়ে অ্যালায়েড ব্যাংকের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে ১৫ ওভার কোনোমতে বোলিং করলেন। ব্যাটিংয়ে সুইপ করতে গিয়ে দুই হ্যামস্ট্রিংয়েই টান খেলেন। তবু মঈন খানের সঙ্গে ১২৯ রানের জুটি গড়ে করলেন ৫৯ রান। এরপর লাহোরে ফিরে টের পেলেন, শরীর আর চলছে না। ক্লান্তিতে ভেঙে পড়লেন। বাবা চৌধুরী মোহাম্মদ আকরাম তখন প্রশ্ন করলেন, ‘তুমি কি ডায়াবেটিস চেক করিয়েছ?’ ডায়াবেটিস কী, সেটাই ভালো করে জানতেন না ওয়াসিম। রক্ত পরীক্ষা করাতেই বেরিয়ে এল ভয়াবহ তথ্য। সুস্থ মানুষের রক্তে শর্করার মাত্রা যেখানে ১১০ থাকার কথা, সেখানে তাঁর ৪৪০! একজন ফাস্ট বোলারের জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কী হতে পারে!

কোকেন, কান্না আর হুমার হারিয়ে যাওয়া: ওয়াসিম আকরামের জীবনের অন্ধকার অধ্যায়

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

নিজের ফিটনেস নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন ওয়াসিম। ডায়াবেটিস ধরা পড়ার খবরটা তাই তাঁর কাছে এক ‘বিধ্বংসী আঘাত’। তাঁর ভাষায়, ‘আমি কোনো ডায়াবেটিসের রোগী চিনতাম না। কোনো অ্যাথলেটের ডায়াবেটিস আছে, এমনও আমার জানা ছিল না।’ বাবা তাঁকে নিয়ে গেলেন লাহোরের কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজের অধ্যাপক ফয়সাল মাসুদের কাছে। চিকিৎসকের সামনে বসে ওয়াসিমের প্রথম প্রশ্ন, ‘আমি কি ক্রিকেট খেলতে পারব?’ উত্তর এল, ‘হ্যাঁ। তবে আপনাকে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে হবে।’ এরপরের প্রশ্নটা আরও সরল, ‘সুগার লেভেল কী?’

শুরু হলো নতুন এক পাঠশালা। কী খেলে রক্তে শর্করা বাড়ে, কীভাবে শরীরে গ্লুকোজ তৈরি হয়, অগ্ন্যাশয় থেকে পর্যাপ্ত ইনসুলিন না এলে বাইরে থেকে কীভাবে তা নিতে হয়। কখন ইনসুলিন নিতে হবে, কীভাবে সংরক্ষণ করতে হবে, সবই শিখতে হলো। বদলাতে হলো খাবারের অভ্যাসও। ভারী কার্বোহাইড্রেট ও তেলে ভাজা খাবারের বদলে শাকসবজি আর সালাদ। আকরাম আত্মজীবনীতে লিখেছেন, ‘তত দিন পর্যন্ত আমি প্লেটে যা পেতাম, সবই খেয়ে ফেলতাম।’

বুমরা কি ওয়াসিম আকরামের চেয়েও ভালো—উত্তর দিলেন আকরাম নিজেই

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম

প্রকাশের সময় : ০১:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬