বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন ১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’ কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও

গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 213

ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে বাড়িটিতে এ চুরি সংঘটিত হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা জানান, দীর্ঘ সময় বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের সবাই ঢাকায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

প্রকাশের সময় : ১২:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫