বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন
- প্রকাশের সময় : ০৭:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 137
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নামফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থী, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অর্থায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এর তত্ত¡াবধানে নির্মিত এই ভবনটি মাদ্রাসার শিক্ষার অনুক‚ল পরিবেশ সৃষ্টি ও একাডেমিক কার্যক্রম আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বর্তমানে ৪০জন শিক্ষক-কর্মচারী ও প্রায় ১২০০ শিক্ষার্থীর সমন্বয়ে পরিচালিত মাদ্রাসাটি রামকান্তপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপ্রসিদ্ধ। সম্প্রতি শিক্ষাবান্ধব জেলা প্রশাসক প্রদত্ত টিআর এর আওতায় প্রতিষ্ঠানটির কক্ষসমূহের রংকরণ, থাই গøাস সংযোজনসহ নানাবিধ উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টার বহি:প্রকাশের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সুফল পেতে শুরু করেছে। শিক্ষক-শিক্ষার্থীর মানোন্নয়নে জেলা প্রশাসনের এ নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মানসম্মত শিক্ষা বিস্তারে সরকারের চলমান উন্নয়ন উদ্যোগের ধারাবাহিকতায় এ প্রকল্প রাজবাড়ী জেলার শিক্ষাখাতে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।


























