বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সিরাজগঞ্জে আ.লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু কোটালীপাড়ায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের খোলা চুলে সাহসী পোশাকে বলিউডের ছক ভেঙেছিলেন ‘সেক্স সিম্বল’ জিনাত রিয়ালে গুলেরের নতুন চুক্তি, আইফোন উপহার চাইলেন চুয়ামেনি ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের গুঞ্জন! মিস ইউনিভার্স সুস্মিতার যত প্রেম ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয় মান্দায় দুই অবৈধ ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বাইসাইকেল ও মোবাইল উদ্ধার

সিরাজগঞ্জে আ.লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 0

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী এনায়েতপুর থানার গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে। তিনি স্থানীয় দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতের মামা আছির উদ্দিন জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয় একটি দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। পথে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে আশরাফের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

আছির উদ্দিন আরও জানান, আশরাফ আলী আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং একসময় দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এদিকে, এ হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, বুধবার রাতে গোপরেখী ধরপাড়া গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিরাজগঞ্জে আ.লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬