প্রভু দেবার সাবেক প্রেমিকা ‘লেডি সুপারস্টার’ এখন ৩০০ কোটির মালিক

- প্রকাশের সময় : ০৪:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 3

- তামিল–তেলেগু সিনেমার সাফল্য অনেকবারই চমকে দিয়েছে।
- শুরুর দিনগুলো ২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাশিনাকারে’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক।
জনতার আদালত বিনোদন ডেস্ক — তামিল–তেলেগু সিনেমার সাফল্য অনেকবারই চমকে দিয়েছে। নানা বিচিত্র বিষয় নিয়ে সিনেমা তৈরি হয়েছে এই ইন্ডাস্ট্রিতে। তবে প্রশংসার সঙ্গে তামিল–তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সমালোচনাও আছে। এই ইন্ডাস্ট্রি মূলত পুরুষপ্রধান, নারী চরিত্রগুলো সেভাবে গুরুত্ব পায় না। তবে এই পুরুষপ্রধান ইন্ডাস্ট্রিতেও দুই দশকের বেশি সময় ধরে দাপট দেখিয়েছে চলেছেন এক অভিনেত্রী। রোমান্টিক, থ্রিলার থেকে হরর—সব ঘরানার সিনেমায় নিজের ছাপ রেখেছেন। তিন আর কেউ নন, দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। আজ ১৮ নভেম্বর, অভিনেত্রীর জন্মদিন।ডায়ানার বেড়ে ওঠা ১৯৮৪ সালের আজকের দিনে কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্ম। আসল নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। বাবা ছিলেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা; বদলির চাকরি। নয়নতারা তাই বেড়ে উঠেছেন ভারতের বিভিন্ন শহরে। পড়েছেন জামনগর, গুজরাট আর দিল্লির স্কুলে, পরে কেরালার তিরুবল্লের একটি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক করেন।
চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ
শুরুর দিনগুলো ২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাশিনাকারে’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। নয়নতারা তখন কলেজছাত্রী, পার্ট টাইম মডেলিংও করেন। সেই সূত্রেই আলাপ হয়েছিল নির্মাতা সাথিয়া আনথিকড়ের সঙ্গে। শুরুতে সিনেমার প্রস্তাব পাওয়ামাত্রই প্রত্যাখ্যান করেন। কারণ, সিনেমা নিয়ে নয়নতারার কোনো আগ্রহই ছিল না। পরে তিনি রাজি হন একটা শর্তেই, স্রেফ এই একটি সিনেমাই করবেন। কিন্তু নিয়তি যাঁর জন্য সিনেমায় তারকাখ্যাতি লিখে রেখেছে, সেটা আর কীভাবে খণ্ডাবেন। প্রথম সিনেমা সুপারহিট, একের পর এক প্রস্তাব আসতে থাকে। কটি আর ফেরাবেন। এভাবেই ২০০৪ সালে মুক্তি পায় তাঁর দুই সিনেমা—‘নাট্টুরাজাভু’ ও ‘বিশমায়াথুমবাথু’। এটা ছিল সবে শুরু, পরের সময়টাতে তামিল আর তেলেগুতে একের পর এক সিনেমা করতে থাকেন নয়নতারা, হয়ে ওঠেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’।
একের পর এক হিট২০০৫ সাল থেকে প্রধান নায়িকা হিসেবে তামিল ও তেলেগু সিনেমা করতে থাকেন নয়নতারা। এই সময়ে তাঁর আলোচিত সিনেমাগুলোর মধ্যে আছে ‘আইয়া’, ‘চন্দ্রমুখী’। সবচেয়ে আলোচিত হয় কমেডি–হরর সিনেমা ‘চন্দ্রমুখী’, ৮০০ দিন ধরে প্রেক্ষাগৃহে চলে। এ ছাড়া মোহনলালের সঙ্গে করেন ‘থাসকারা বীরান’ ও ‘রাপ্পাকাল’। এ ছাড়া এ আর মুরুগোদাসের ‘গজনি’ও ব্যাপক আলোচিত হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করেছেন নয়নতারা, করেছেন নিজের চরিত্র নিয়ে নিরীক্ষাও। যেমন দক্ষিণের অনেক অভিনেত্রী যখন আইটেম নম্বরে অপরাগতা প্রকাশ করেন, তখন তিনি ‘শিবকাশী’ সিনেমায় ড্যান্স নম্বর করে চমকে দেন।
তবে অভিনেত্রী হিসেবে নয়নতারা স্বীকৃতি ও ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেন ২০০৭ থেকে ২০১৩ সালের মধ্যে। এই সময়ে গ্যাংস্টার সিনেমা ‘বিল্লা’ সুপারহিট হয়, সিনেমার জন্য ফিল্মফেয়ার তামিলে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। এ ছাড়া ‘তুলাসী’র জন্য ফিল্মফেয়ার তেলেগুতে সেরা অভিনেত্রীর মনোনয়ন এনে দেয়।
শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া
২০০৮ সালে মুক্তি পায় পাঁচটি সিনেমা। এর মধ্যে ‘ইয়ারাডি নে মোহিনি’র জন্য সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়। ২০১০ সালে ‘আধুরাস’, ‘বডিগার্ড’, ‘সিমহা’, ‘বস এনগিরা’ ও ‘সুপার’—নয়নতারা অভিনীত পাঁচটি সিনেমা সুপারহিট হয়। পরের বছরই চমক, মাত্র একটি সিনেমা করেন। সেই সিনেমা ‘শ্রী রামা রাজয়াম’–এ তাঁর অভিনয়ের ব্যাপক তারিফ করেন সমালোচকেরা। রেডিফডটকম লেখে, ‘তাঁর ক্যারিয়ারের সেরা অভিনয়।’ সিনেমার জন্য ফিল্মফেয়ার আর নান্দী পুরস্কার পান।পরের বছরগুলোতে ‘কৃষস কৃষ্ণাম বন্দে জাগাদগুরুম’, ‘রাজা রানি’, ‘আরাবাম’ সিনেমাগুলো দিয়ে অভিনেত্রী হিসেবে শীর্ষে চলে যান নয়নতারা।
বৈচিত্র্যময় চরিত্রেব্যাপক বাণিজ্যিক সাফল্যের পর ক্যারিয়ারের পরের ধাপে এসে বৈচিত্র্যময় চরিত্রে মনোযোগী হন। ২০১৪ সাল থেকে দক্ষিণে নারীকেন্দ্রিক সিনেমার প্রধান মুখ হয়ে ওঠেন নয়নতারা। করেন হরর সিনেমা ‘মায়া’, যা ছিল এক সিঙ্গেল মাদারের জার্নির গল্প। এ রকম সিরিয়াস সিনেমার ফাঁকে ‘ভাস্কর দ্য রাসকেল’, ‘থানি ওরুভান’–এর মতো অ্যাকশন সিনেমাও চলতে থাকে।২০১৬ সালে অভিনেত্রী চমকে দেন ‘পুথিয়া নিয়ামাম’ সিনেমা দিয়ে। ছবিতে ধর্ষণের শিকার এক নারীর ভূমিকায় অভিনয় করেন, যা তাঁকে এনে দেয় আরেকটি ফিল্মফেয়ার পুরস্কার। ২০১৬ সালে ‘থিরুনাল’ সিনেমায় দেখা যায় স্কুলশিক্ষিকার ভূমিকায়, ‘ইরু মুগান’ সিনেমায় করেন এক রাজকুমারীর চরিত্র।
ইদানীং ভারতে হরর আর হরর–কমেডির ব্যাপক চল হলেও নয়নতারা ক্যারিয়ারের শুরু থেকেই হরর সিনেমায় অভিনয় করে আসছেন। ‘মায়া’র ব্যাপক সাফল্যের পর ২০১৭ সালে করেন ‘ডোরা’। এরপর তাঁকে দেখা যায় সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত ‘আরাম’, ‘জয় সিমহা’, ‘কোলামাভু কোকিলা’, ‘ইমিক্কা নোডিগাল’, ‘বিশ্বাম’, ‘বিগিল’, ‘ও টু’, ‘গোল্ড’, ‘গদফাদার’ ইত্যাদি সিনেমায়।






















