Dhaka ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননে ফিরেছে পানির প্রবাহ দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা : রিজভী এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু ১৪ মার্চ ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 78

 রাজবাড়ীতে জেলা ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শহরের বিনোদপুর ডায়াবেটিক সমিতির মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয় ।
মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইকবাল হোসেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম, গাইনি বিশেষজ্ঞ ডা. শাহনিমা নারগীস, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুশীল কুমার রায়, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. সুজন আলীসহ আটজন চিকিৎসক দিনভর বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এছাড়া রক্তের গ্রæপ নির্ণয়, রক্তচাপ মাপা ও বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা হৃদরোগী আবুল হোসেন বলেন, পদ্মার ভাঙনে তার জমি-জিরাত সব চলে গেছে। এখন রাস্তার পাশে থাকেন। ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা ফি দিতে হয়। যা তার পক্ষে কঠিন। এখানে এসে ডাক্তার দেখিয়েছেন। বিনামূল্যে ওষুধও পেয়েছেন।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, এখানে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। তারেক রহমান সবসময় নির্দেশনা দেন মানুষের কল্যাণে কাজ করার। তারা সেই নির্দেশনা পালনে প্রতিবারই চেষ্টা করেন। আগামীতে আরও বড় পরিসরে, আরও বেশি মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতে জেলা ছাত্রদল নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : ০৬:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫