গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 82
রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তিনি একই ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :


























