Dhaka ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
লক্ষ্মীপুরে খোলা বাজারে শিয়ালের মাংস বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননে ফিরেছে পানির প্রবাহ দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা : রিজভী এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু ১৪ মার্চ ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির

মহাসচিবের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিয়ে বহিস্কার বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 90

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ধরে আপত্তিকর স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার রাতে দলীয় প্যাডে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী ও সদস্য সচিব কামরুল আলম স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিস্কার করা হয়। এর আগে রোববার রাতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে তাকে শোকজ করা হয়েছিল। যদিও আকমল হোসেন চৌধুরী দাবি করেছেন তিনি এমন স্লোগান দেননি।
আকমলকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ নভেবম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত হয়ে রাজবাড়ী-১ আসনের কেন্দ্র ঘোষিত মনোনয়ন পরিবর্তন করার দাবিতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মীবৃন্দের একতায় একটি মিছিল শুরু করেন। ওই মিছিলে আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয়ভাবে শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই স্লোগানের বিষয়টি ইলেকট্রনিক্স মিডিয়াসহ সকল প্রকারের মিডিয়ায় প্রচার ও প্রকাশ হয় এবং স্লোগানের ভিডিওটি রাজবাড়ী জেলা বিএনপির দৃষ্টিগোচর হওয়ার পর আপনাকে তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আপনি লিখিতভাবে জবাব দিয়েছেন, যা জেলা বিএনপির কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়নি। আপনি রাজবাড়ী পৌর বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে ওই ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই আপনাকে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সকল প্রকারের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ আজকের তারিখ থেকেই কার্যকর হবে।
এই বহিস্কারের চিঠির অনুলিপি দলের কেন্দ্রীয় মহাসচিব, বৃহত্তর ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং সিনিয়র যুগ্ম মহাসচিবকে দেওয়া হয়েছে।
এব্যাপারে বহিস্কৃত বিএনপি নেতা আকমল হোসেন চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তিনি মহাসচিবের নাম ধরে কোনো স্লোগান দেননি। তিনি দলকে ভালোবাসেন। দলের মহসচিবের বিরুদ্ধে এমন স্লোগান দিতে পারেন না। ওইদিন তিনি স্লোগান দিয়েছিলেন এটা সত্য। কিন্তু সে স্লোগান ছিল অ্যাড. ্আসলামের সমর্থনে। মুখে তাল মিলিয়ে তার প্রতিপক্ষরা এটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। এটি শুধু তার নয়, বিএনপিকে ক্ষতি করার ষড়যন্ত্র।
জানা গেছে, রাজবাড়ী-১ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে রোববার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে মহাসড়ক অবরোধ করে মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ্আসলাম মিয়ার সমর্থকরা। ওই সময় আকমল হোসেনসহ সমাবেশে যোগ দেওয়া কিছু কর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাসচিবের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিয়ে বহিস্কার বিএনপি নেতা

প্রকাশের সময় : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫