Dhaka ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে খোলা বাজারে শিয়ালের মাংস বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 71

লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে শিয়াল হত্যা করে এর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ৪ নম্বর চর মার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে কমলনগর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে মুন্সিগঞ্জ বাজারের কাছে একটি জালে শিয়ালটি আটকা পড়ে। পরে ইব্রাহিম শিয়ালটি জবাই করে এর মাংস বিক্রির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে ধাওয়া করে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া কোনো বন্যপ্রাণী, এর মাংস বা দেহাংশ দখলে রাখা, কেনাবেচা বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, আটক ব্যক্তি একজন ভিক্ষুক বলে জানা গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লক্ষ্মীপুরে খোলা বাজারে শিয়ালের মাংস বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৫:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬