Dhaka ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে অনশনে এক যুবক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 138

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপি দলীয় প্রার্থীর মনোনয়ন ঘোষণার দাবিতে পাংশা শহরের দরগাতলায় আমরণ অনশনে বসেছেন মো. রিয়াজুল ইসলাম নামে এক যুবক। তিনি নিজেকে তারেক জিয়া পরিষদের রাজবাড়ী জেলা কমিটির আহŸায়ক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহŸায়ক বলে দাবি করেছেন। তার বাড়ি পাংশা শহরের ঢেকিপাড়া এলাকায়। গত সোমবার  দুপুর থেকে রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের  দর্গাতলা এলাকায়  হযরত শাহ্ জুঁই (রহ) মাজার শরীফের সামনে অনশনে বসেছেন তিনি।

দরগাতলায় একটি মাদুর বিছিয়ে দুই পাশে ধানেরশীষ এবং বিএনপির পতাকা নিয়ে অনশন করে চলেছেন তিনি।  রিয়াজুর ইসলাম বলেন, সারা দেশে ২৩৭ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। রাজবাড়ী-২ আসনে বিএনপির কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে এখানে জোটের একজনকে মনোনয়ন দেবে। ওই ব্যক্তি আওয়ামী লীগের দোসর ছিলেন। আমরা জোটের কোনো প্রার্থীকে মেনে নেব না। রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী চাই। আমাদের এ আসনে সাবেক এমপি নাসিরুল হক সাবু ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বিএনপির মনোনয়নের দাবীদার। এদের মধ্যে থেকে যাকে মনোনয়ন দেবে তারেক জিয়া পরিষদ সেই প্রার্থীকে নিয়ে নির্বাচন করবে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির মনোনয়ন বোর্ডের নেতাদের অনুরোধ করেন এ আসনে যেন ধানেরশীষের প্রার্থী দেওয়া হয়। ধানেরশীষের প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান জানান, বিষয়টি তিনি শুনেছেন। ওই যুবক বিএনপির অন্ধ ভক্ত। বিএনপি ছাড়া কিছু বোঝে না। অনশনের সিদ্ধান্তটি তার নিজস্ব ও ব্যক্তিগত। এটি দলীয় কোনো সিদ্ধান্ত নয়। বিগত দিনের আন্দোলন সংগ্রামের বিষয়টি বিবেচনা করে তার পুরস্কার হিসেবে মনোনয়ন দিলে দিলো, না হলে নয়। এছাড়া কিছু বলার নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে অনশনে এক যুবক

প্রকাশের সময় : ০৬:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫