Dhaka ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু সাইমা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 246

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইমা খানম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আমতলী ইউনিয়নের মনসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমা খানম ওই এলাকার মৃত শাহজালাল মিয়ার মেয়ে।

সাইমার দাদা সরওয়ার মিয়া জানান, সকালে বাজার করার জন্য তিনি নাতনিকে সঙ্গে নিয়ে মনসাবাড়ি বাজারে যান। বাজার করার একপর্যায়ে হাত ছুটে সাইমা ব্যাটারিচালিত ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটলে গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশু সাইমা খানমের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু সাইমা নিহত

প্রকাশের সময় : ০২:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫