কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু সাইমা নিহত

- প্রকাশের সময় : ০২:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 166
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইমা খানম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আমতলী ইউনিয়নের মনসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমা খানম ওই এলাকার মৃত শাহজালাল মিয়ার মেয়ে।
সাইমার দাদা সরওয়ার মিয়া জানান, সকালে বাজার করার জন্য তিনি নাতনিকে সঙ্গে নিয়ে মনসাবাড়ি বাজারে যান। বাজার করার একপর্যায়ে হাত ছুটে সাইমা ব্যাটারিচালিত ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটলে গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশু সাইমা খানমের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























