Dhaka ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু বেড়ে ৯৫০ দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী

গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 95

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম আদালত সহায়তা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার তার বক্তৃতায় বলেন, গ্রাম আদালত কার্যক্রম তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ জনগোষ্ঠীর কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে এই কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

এ সময় গ্রাম আদালত পরিচালনায় বিশেষ দক্ষতা ও অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা

প্রকাশের সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫