Dhaka ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস ভেনেজুয়েলার সঙ্গে ‘বিশ্বের ইতিহাসের বৃহত্তম’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ বাইকের সেই মেয়েটি সম্পর্কে যেসব তথ্য মিলল

যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 134

 সোমবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামের বাসিন্দা।
পাংশা থানা সূত্র জানায়, সকাল সোয়া সাতটার দিকে পাংশার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামে ইউনুস মন্ডলের বাড়ি থেকে দুটি পাইপগান, একটি ওয়ান শুটারগান, চারটি কার্তুজ, দুটি রেঞ্জ টিয়ার গ্যাসসেল, চারটি ককটেল, একটি ধারালো কুড়াল, একটি এক্সপেন্ডেবল ব্যাটন ও চারটি পটকা উদ্ধার করা হয়। এসময় ইউনুস মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে সকাল সোয়া আটটার দিকে একই ইউনিয়নের নিভা গ্রামের জনৈক ব্যক্তির পাটকাঠির গাদার ভেতর থেকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, দুটি বড় আকারের হাসুয়া, ছয়টি ককটেল এবং পাঁচটি পটকা উদ্ধার করা হয়।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এসময় ইউনুস নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বহুদিন ধরে। একটি বিশেষ সম্প্রদায়ের লোক তার ভয়ে তটস্থ থাকত। অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা ও একটি জিডি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৩:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫