Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 41

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির মধ্যে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট। পরিস্থিতি বিবেচনায় নেপালে সিনেমাটির শুটিং স্থগিত করে নিরাপদে দেশে ফিরেছেন তারা।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নেপালে কাটানো ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস।

অভিনেত্রী জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। কাকতালীয়ভাবে তাদের ওই পথ দিয়ে যাওয়ার কথা ছিল ২৭ আগস্ট। এক দিন পর যাত্রা করার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পান।

ভয়াবহ সেই পরিস্থিতির বর্ণনা দিয়ে অপু বিশ্বাস বলেন, তাদের কাঠমান্ডুতে ফেরার নির্ধারিত পথের কাছাকাছি এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে। তার ভাষায়, আল্লাহর অশেষ রহমতে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ তাদের সেখানে যাওয়ার কথা ছিল। দুর্যোগের কারণে ওই সড়কটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যান চলাচলের উপযোগী থাকবে না বলেও জানান তিনি।

এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক মনে হয়েছে জানিয়ে অপু বিশ্বাস বলেন, মানুষের চরম দুর্ভোগের মধ্যে গানের শুটিং করা ঠিক হবে না। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেন তিনি। পরে সবাই নিরাপদে দেশে ফিরে আসেন।

বেশ কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। এতে অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখার্জি।

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটির শুটিং টিমের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা। এরই মধ্যে খরাজ মুখার্জি কলকাতায় ফিরে ভক্তদের আশ্বস্ত করেন। এরপর অপু বিশ্বাসও ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা জানান।

প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত ‘শিকার’ সিনেমার নেপালের শুটিং স্থগিত রাখা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

প্রকাশের সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬