গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডা জারি করলো বাংলাদেশে ভ্রমণের উচ্চ সতর্কতা

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 90
কানাডা সরকার তার নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে ১৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশে হলুদ সতর্কতা ঘোষণা করা হয়েছে। এর অর্থ, কানাডার নাগরিকদের দেশটিতে ভ্রমণের সময় উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করতে হবে।
বিশেষভাবে বাংলাদেশের পার্বত্য তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘাতের ঝুঁকি থাকায় কানাডার নাগরিকদের এই অঞ্চলে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হতে পারে এবং এর আগাম সংকেত পাওয়া নাও যেতে পারে। এছাড়া দেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং হরতাল-অবরোধের কারণে নাগরিকদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।
Tag :























