Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাজাখস্তানে নিশো, নতুন বার্তা নিয়ে পরিচালক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 104

অভিনেতা আফরান নিশো বর্তমানে কাজাখস্তানে অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন তার নতুন সিনেমা ‘দম’ এর পুরো টিম। সেখান থেকেই বিশেষ বার্তা শেয়ার করেছেন ছবির পরিচালক রেদওয়ান রনি।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম ও ফেসবুকে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, কাজাখস্তানের বিস্তীর্ণ পাথর ও মাটির ফাঁকা প্রান্তরে বসে স্ক্রিপ্ট পড়ছেন নিশো। কখনও রিহার্সেল করছেন, আবার কখনও সহকর্মীদের সঙ্গে ঘুরে দেখছেন নির্জন অঞ্চল।

ছবির ক্যাপশনে রনি লিখেছেন, ‘দম’ এর দম পরীক্ষা।

ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। নেটিজেনদের ধারণা, সিনেমার শুটিং লোকেশন চূড়ান্ত করতেই প্রযোজক, পরিচালক ও শিল্পীরা কাজাখস্তানে অবস্থান করছেন।

রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত ‘দম’ সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার গল্পে একজন সাধারণ মানুষের উঠে দাঁড়ানোর লড়াই ফুটে উঠবে।

উল্লেখ্য, এর আগে শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানকেই বেছে নিয়েছেন নির্মাতারা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাজাখস্তানে নিশো, নতুন বার্তা নিয়ে পরিচালক

প্রকাশের সময় : ০৯:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫