Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী জবি ঝিনাইদহ জেলাকে নিরাপদ ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলা হবে : নবাগত পুলিশ সুপার ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু : পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেফতার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শাহজালালের মাজারের দানবাক্সে হাত দিয়েই প্রত্যাহার হলেন ডিসি সারওয়ার? সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক কালুখালী বিএনপি নেতা তোতা’র পিতার ইন্তেকাল

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 67

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ওয়াকি-টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার রূপসা থানার বাগমারা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রবিউল মুন্সি (৩৩), টাংগাইল জেলার গোপালপুর থানাধীন মধ্যপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে নাসির শেখ (২১), বগুড়া জেলার ধনুট থানার ঘোষাই বাড় এলাকার শ্রী মানিকের ছেলে শ্রী শভু কুমার ও টাংগাইল জেলার ঘাটাইল থানার ওলিপুর এলাকার হোসেন শহীদের ছেলে মো. জনি।

যৌথ বাহিনী জানায়, গতকাল রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকায় এক দম্পতিকে কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে উত্যক্ত করে এবং পরবর্তীতে অপহরণ করে। এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী ও টহল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত দম্পতিকে উদ্ধারের জন্য জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরীর বাসায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ৪টি সুইস নাইফ, ৭টি মেসেট, ওয়াকি-টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়। আরও একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

যৌথ বাহিনী আরো জানায়, উক্ত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা গেছে, তবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ এখনো ঘটনা বিস্তারিত তদন্ত করছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে যৌথ বাহিনী ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : ০২:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫