বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 307

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয় ব্যক্তি নিহত হয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির সরকারের একজন মুখপাত্র।

বুধবার (৬ আগস্ট) দেশটির সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ এই ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

ঘানার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ বলেন, ‘প্রেসিডেন্ট ও সরকার আমাদের সহকর্মী ও দেশের সেবায় নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছে।’

এর আগে, ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাডার থেকে ‘উধাও’ হয়ে গেছে। হেলিকপ্টারটি স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১২ মিনিটে অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত এক ইভেন্টের জন্য ওবুয়াইসি শহরের উদ্দেশে উড্ডয়ন করে।

এরইমধ্যে, সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। কবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেলিকপ্টার বিধ্বস্তের কোনো কারণ প্রকাশ করেনি।

ঘটনার পর দেশটির ডিফেন্স চিফ অব স্টাফ সবখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি ঘানার রাষ্ট্রপতি ডজস ড্রামানি ,মাহামা এবং সরকারের পক্ষ থেকে দেশের সেবায় নিবেদিত ব্যক্তিদের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।

নিহতদের মধ্যে উল্লেখযোগ্য আরো ছিলেন দেশটির সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মেদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

প্রকাশের সময় : ১২:১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫