বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন ১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’ কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও

ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে যে শর্ত দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 98

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহী হয়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিবেচনা করা হতে পারে।

ট্রাম্প বলেন, “যদি তারা (ইরান) শান্তিপূর্ণভাবে আচরণ করে, আমাদের সঙ্গে সহযোগিতায় আসে এবং ক্ষতিকর কিছু না করে—তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি।”
তিনি আরও বলেন, “লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সদয় এবং শান্তিপূর্ণ হওয়াই বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে পারে।”

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি। তার ভাষায়, “এটা (ইউরেনিয়াম) একটি ভারী ও বিপজ্জনক পদার্থ, যা দ্রুত সরানো সম্ভব নয়। আমরা তেমন কোনো আগাম সতর্কবার্তা দিইনি। তাই তারা কিছু সরাতে পারেনি এবং বুঝতেও পারেনি যে আমরা এটি করব।”

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইরান এখন পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে সক্ষম নয়। তিনি বলেন, “তারা ক্লান্ত হয়ে পড়েছে। আগামী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে আর কিছু করবে না। তাদের অবস্থা এমন যে, এখন আর সম্ভব নয়।”

এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া সংক্রান্ত আব্রাহাম চুক্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি জানান, ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের এই চুক্তিতে আরও কয়েকটি দেশ যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে তিনি নির্দিষ্ট করে কোনও দেশের নাম উল্লেখ করেননি।

ট্রাম্পের ভাষায়, “ইরানই ছিল এই পুরো অঞ্চলের মূল সমস্যা। এখন আমরা আরও কিছু দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে দেখব।”

সূত্র: আনাদোলু এজেন্সি, ব্লু মবার্গ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে যে শর্ত দিলেন ট্রাম্প

প্রকাশের সময় : ০৬:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫