Dhaka ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’

ফের প্রেমে পড়লেন হানি সিং!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 294

ফের প্রেমে পড়েছেন হানি সিং। একাধিক বার তার নাম জড়িয়েছে নানা বিতর্কে।

কখনো মাদক, কখনো বা তার গানের কথা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এসব বাদ দিয়ে এবার তিনি প্রেমের জন্য আলোচনায় উঠে এলেন।
প্রেমিকার জন্মদিনে কেক কাটা পর্ব চলছে। তার পাশে দাঁড়িয়ে জন্মদিন উদযাপনে যোগ দিয়েছেন র‌্যাপার। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে হানির প্রেম নিয়ে। কিন্তু কে সেই প্রেমিকা? জানা গেছে এই নারী আসলে মিশরের এক মডেল। তার নাম এমা বাকর।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হানি নিজেই জন্মদিনের একটি ভিডিও শেয়ার নেন। সেখানে দেখা যায়, এমার জন্য এক বিলাসবহুল রেস্তোরাঁয় বিশেষ চমকের আয়োজন করেছেন হানি। কেক কাটার পরে নিজের বাহুডোরে এমাকে আগলে নেন হানি। দুজনের রসায়ন দেখে হানির অনুরাগীরা নিশ্চিত প্রেমেই পড়েছেন র‌্যাপার। রেস্তোরাঁতেও পাশাপাশি বসেছিলেন দুজনে।

এর আগে শালিনী তলওয়ারের সঙ্গে টানা ১১ বছর সংসার করেন হানি। ২০২২ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। তার পরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে ছিলেন হানি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়। ২০২৪ সালে অভিনেত্রী হীরা সোহালের সঙ্গে তার নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তারা কেউই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফের প্রেমে পড়লেন হানি সিং!

প্রকাশের সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫