বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, নেই সাকিব-মোস্তাফিজ ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

মধ্যরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 247

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে চুরি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অপরাধ বেড়ে যায়। বুধবার দিনগত রাতে চিহ্নিত সন্ত্রাসীদের খবর পেয়ে সেখানে অভিযানে যায় যৌথবাহিনী।

মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথবাহিনীকে উদ্দেশ্য করে গুলি চালায় তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

পরে বাড়ির ভেতর থেকে পাঁচ সন্ত্রাসীকে আটক, অস্ত্র উদ্ধার ও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, পাঁচজনকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। এরপর বাসার ছাদে উঠে দুজনের মরদেহ দেখা যায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তাদের একজনের হাতে অস্ত্র এবং আরেকজনের হাতে চাপাতি দেখা যায়।

অভিযানের ঘটনায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধ্যরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

প্রকাশের সময় : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫