বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’ অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায়

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 4

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় জুলাই আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে তাঁর বাসায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পুলিশের মূল দল পৌঁছানোর কিছুক্ষণ আগে একদল ব্যক্তি ডিবি পরিচয়ে বাসায় ঢুকে তল্লাশির নামে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও ডিবি।

এর আগে মাদরাসা শিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নুরুল ইসলাম নাহিদকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরিবারের অভিযোগ অনুযায়ী, মধ্যরাতে উত্তরার বাসায় পুলিশের মূল দল পৌঁছানোর আগমুহূর্তে ডিবি পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি সেখানে প্রবেশ করেছিলেন। গ্রেপ্তারের সময় ধারণ করা একটি ভিডিওতে নাহিদের স্ত্রী ও মেয়েকে এ অভিযোগ করতে দেখা যায়। তাঁরা জানান, ওই ব্যক্তিরা তল্লাশির কথা বলে বাসায় ঢুকে মেয়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যান।

পরিবারের এমন অভিযোগ শুনে ঘটনাস্থলে উপস্থিত উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘কারা এসেছিল, আমরা তো এখন এলাম।’ পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের কাছে জানতে চান, আগত ব্যক্তিদের কাউকে তাঁরা চিনতে পেরেছেন কি না। তবে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ওই ব্যক্তিদের বিষয়ে কিছু জানেন না বলে জানান।

পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের সত্যতা যাচাই করতে বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রবেশ ও বের হওয়ার সময় পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডিবি পরিচয়ে যাঁরা বাসায় ঢুকেছিলেন, তাঁরা আসলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নাকি কোনো প্রতারক চক্র, তা যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

প্রকাশের সময় : ০৯:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬