সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন টেস্ট চ্যাম্পিয়নশিপ: নিউজিল্যান্ড-ভারত ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার আবার ফিরছে একক অ্যালবামের দিন, কাজী শুভর ‘কেউ বুঝলো না’ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী? বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী

নওগাঁয় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 12

নওগাঁ সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে সদর উপজেলার আটটি ইউনিয়ন ও নওগাঁ পৌরসভার তালিকাভুক্ত সুবিধাভোগী প্রত্যেক কৃষককে এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিবান্ধব হওয়ায় কৃষি খাতে হাজারো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ইতোমধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানও শুরু হয়েছে।’

কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নওগাঁ দেশের দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী জেলা। নিজেদের চাহিদা মিটিয়ে এ জেলার উদ্বৃত্ত চাল দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করতে হবে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা বিনা খরচে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূর-ই-আলম মিঠু, চেয়ারম্যান সরোয়ার কামাল চঞ্চল, কৃষিবিদ মো. ফিরোজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

প্রকাশের সময় : ০৫:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬