মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 4
রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির
📌 এক নজরে মূল তথ্য:

  • মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’।
  • কোন বিষয়গুলো নিয়ে আপত্তিসংগঠনটির দাবি, ‘রামায়ণ’ শুধু বিনোদনের বিষয় নয়, কোটি কোটি হিন্দুর বিশ্বাস ও জীবনবোধের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মহাকাব্য।

জনতার আদালত বিনোদন ডেস্ক — মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। এবার ছবির নির্মাতা নমিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে হিন্দু জনজাগৃতি সমিতি। সংগঠনটির অভিযোগ, ছবিতে বাল্মীকি রামায়ণের মূল কাহিনি বিকৃত করা হয়েছে। এর মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রামায়ণ’। ছবির বিরুদ্ধে অভিযোগ করেছেন হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র সতীশ কোচরেকর। মুম্বাইয়ের মুলুন্ড পশ্চিম থানায় তিনি এই অভিযোগ করেন। তাঁর দাবি, মতপ্রকাশের স্বাধীনতার নামে মূল বাল্মীকি রামায়ণের কাহিনি বিকৃত করা হয়েছে।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

কোন বিষয়গুলো নিয়ে আপত্তিসংগঠনটির দাবি, ‘রামায়ণ’ শুধু বিনোদনের বিষয় নয়, কোটি কোটি হিন্দুর বিশ্বাস ও জীবনবোধের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মহাকাব্য। অথচ ছবিতে অত্যাচারী রাবণকে দরিদ্রদের জন্য সোনার বাড়ি তৈরি করে দেওয়া, শোষিত মানুষের ত্রাণকর্তা এবং নারীদের সম্মান রক্ষাকারী হিসেবে দেখানো হয়েছে। সংগঠনটির অভিযোগ, এভাবে রাবণকে অযথা মহিমান্বিত করা হয়েছে।অন্যদিকে তাড়কা এবং খর-দূষণের রাক্ষস সেনার সামনে অস্ত্রশস্ত্রে সজ্জিত রাম ও লক্ষ্মণকে ভীত হয়ে পিছিয়ে যেতে এবং পালাতে দেখা গেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। বিপরীতে নিরস্ত্র রাবণকে একাই বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে নির্ভয়ে লড়াই করতে দেখানো হয়েছে বলে তাদের দাবি।

লক্ষ্মণের চরিত্র নিয়েও আপত্তিলক্ষ্মণের চরিত্রের উপস্থাপনা নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, শূর্পণখার নাক কাটার ঘটনাকে কেন্দ্র করে ছবিতে সীতাকে লক্ষ্মণকে ভর্ৎসনা করতে দেখা গেছে। সীতা নাকি লক্ষ্মণকে বলেছেন, ‘কোনো নারীর চেহারা বিকৃত করার অধিকার তোমার নেই।’এ ছাড়া ছবিতে রামকে খর ও দূষণ নামের দুই রাক্ষসের কাছে ক্ষমা চাইতে দেখা গেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। তাদের দাবি, এই ঘটনাগুলো মূল রামায়ণে নেই। ত্যাগ ও আনুগত্যের প্রতীক লক্ষ্মণকে ছবিতে উদ্ধত এবং গুরুজনদের উপহাস করেন, এমন একজন হিসেবে তুলে ধরা হয়েছে। সংগঠনটির মতে, এর মাধ্যমে পূজনীয় চরিত্রগুলোর মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।এফআইআর দায়েরের দাবিমুলুন্ড থানায় করা অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ও ১৯৬ ধারায় মামলা করার দাবি জানিয়েছে সংগঠনটি। ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করা এবং ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এই ধারাগুলো প্রয়োগের আবেদন জানানো হয়েছে।

পাশাপাশি নির্মাতা নমিত মালহোত্রা, পরিচালক নীতেশ তিওয়ারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে তারা। তদন্তের স্বার্থে ছবির আনুষ্ঠানিক কপি, চিত্রনাট্য, সংলাপের প্রতিলিপি এবং সরকারি সাবটাইটেল সংগ্রহ করার কথাও বলা হয়েছে। ছবির প্রতিটি আপত্তিকর দৃশ্যের নির্দিষ্ট সময় উল্লেখ করে সেগুলো প্রমাণ হিসেবে সংরক্ষণের দাবি জানিয়েছে সংগঠনটি।আন্দোলনের হুঁশিয়ারিমূল বাল্মীকি রামায়ণের সঙ্গে ছবির পরিবর্তনগুলোর তুলনা করার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়ারও দাবি জানিয়েছে হিন্দু জনজাগৃতি সমিতি। এ ক্ষেত্রে বাল্মীকি রামায়ণের পণ্ডিত, সংস্কৃত বিশেষজ্ঞ এবং ধর্মশাস্ত্রের জ্ঞানীদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।সংগঠনটির বক্তব্য, ‘শৈল্পিক স্বাধীনতার নামে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও পূজনীয় চরিত্রগুলোর ইচ্ছাকৃত অবমাননাকর উপস্থাপনা হিন্দু সমাজ কোনোভাবেই মেনে নেবে না।’ পুলিশ প্রশাসনকে দ্রুত অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। অন্যথায় গণতান্ত্রিক ও আইনি পথে আরও জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই

বক্স অফিসে ভালো ব্যবসাবিতর্কের মধ্যেও বক্স অফিসে ভালো ব্যবসা করছে ‘রামায়ণ’। প্রেক্ষাগৃহে মুক্তির ১৯ দিনে ভারতে ছবিটির আয় ৯৫৫ কোটি ৪৫ লাখ রুপি। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ১,৭০৪ কোটি ৬৫ লাখ রুপি।ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের চরিত্রে যশ। ৫ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। এর দ্বিতীয় পর্ব ‘রামায়ণ: পার্ট ২’ মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালের দীপাবলিতে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

প্রকাশের সময় : ১০:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬