বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল

১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 1
১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে
📌 এক নজরে মূল তথ্য:

  • মারলেই ছক্কা, না হলেও বল গিয়ে পড়বে সীমানার খুব কাছে।
  • কীভাবে এই সূর্যবংশীর এই ‘বৈভব’দিনে আট ঘণ্টার কঠোর পরিশ্রম, ১০০ ওভার ব্যাটিং, ৬০০ বল খেলার অনুশীলন, খাবারে নিয়ন্ত্রণ।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — মারলেই ছক্কা, না হলেও বল গিয়ে পড়বে সীমানার খুব কাছে। অন্তত চার। বৈভব সূর্যবংশী যেন মহাভারতের ভীম! ব্যাট তাঁর হাতে গদার মতোই এক শাসনদণ্ড, যেটির কাজ সামনে যা আসবে, তাকেই মেরে উড়িয়ে দেওয়া।দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচে গতকাল আরও একবার ‘গদা’ তথা ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন বৈভব ‘ভীম’। ভারত ‘এ’ দলের হয়ে আমিরাতিদের নিয়ে যা খুশি করলেন। বোলাররা অসহায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলেন মাথার ওপর দিয়ে রকেটের মতো উড়ে যাচ্ছে বল। দোহার মাঠে যেন ছক্কার টর্নেডো!ফলাফল—রেকর্ড আর রেকর্ড। স্বীকৃত ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম এক শ, দ্রুততম দেড় শ, দ্রুততম দুই শ, এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা—সব রেকর্ড মাত্র একটি ম্যাচেই নিজের করে ফেললেন বিহারের ১৫ বছর বয়সী ব্যাটসম্যান। ৫৩ বলে ২০৪ রানের ইনিংসে মেরেছেন ২৮টি ছক্কা আর ৭টি চার।অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। ফিফটি করেছেন মাত্র ১৬ বলে। তিন অঙ্কে পৌঁছাতে লেগেছে আরও ১২ বল। দেড় শ করেছেন ৪০ বলে, ৫২ বলে দুই শ।ব্যাট হাতে বৈভব সূর্যবংশী তাঁর ঐশ্বর্যের সীমা কেবলই বাড়িয়ে যাচ্ছেন। কিন্তু কীভাবে? তিনি যে মারলেই বল মাঠছাড়া হয়, কোন কৌশলে? শুধুই কি টেকনিক, নাকি গায়ের শক্তিটাও যোগ হয় তাতে? হলে কোত্থেকে এই শক্তি আসে তাঁর গায়ে, কী খেয়ে বৈভব সূর্যবংশীর ব্যাট আজ এত ‘বিত্তশালী’!

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

কীভাবে এই সূর্যবংশীর এই ‘বৈভব’দিনে আট ঘণ্টার কঠোর পরিশ্রম, ১০০ ওভার ব্যাটিং, ৬০০ বল খেলার অনুশীলন, খাবারে নিয়ন্ত্রণ। বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের পেছনে আছে ছোটবেলা থেকে গড়ে ওঠা এ রকম বেশ কিছু অভ্যাস।ক্রিকেটের প্রতি তাঁর আগ্রহ ছোটবেলা থেকে, অনুশীলনেও ছিলেন অসম্ভব মনোযোগী। পাটনার জেননেক্স ক্রিকেট একাডেমিতে আট বছর বয়স থেকে তাঁকে প্রশিক্ষণ দিয়েছেন কোচ মনীশ ওঝা। ভারতের সংবাদমাধ্যমকে বিভিন্ন সময় তিনিই জানিয়েছেন, সূর্যবংশীর আজকের আগ্রাসী ব্যাটিংয়ের পেছনে থাকা দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রমের কথা।

এ বছরের ১৫ জুন এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওঝা জানান, সূর্যবংশী ছোটবেলায় প্রতিদিন প্রায় আট ঘণ্টা অনুশীলন করতেন। বয়স ১০ হওয়ার পর থেকে তাঁর অনুশীলনের পরিমাণ বেড়ে যায় অবিশ্বাস্যভাবে। দিনে প্রায় ১০০ ওভার ব্যাটিং করতেন তিনি। কোচের হিসাব অনুযায়ী, কোনো কোনো দিন ৬০০টিরও বেশি বল খেলেছেন সূর্যবংশী।

যেভাবে সম্ভব হতো এই দীর্ঘ অনুশীলনওঝা নিজেই নাকি তাঁকে ২০০ থেকে ৩০০ বল থ্রোডাউন করতেন। তিনি ক্লান্ত হয়ে পড়লে একাডেমির অন্য সহকারীরা দায়িত্ব নিতেন। পরে বোলাররাও যোগ দিতেন অনুশীলনে। একজন কিশোর ব্যাটসম্যানকে তৈরি করতে শুধু তাঁর নিজের পরিশ্রম নয়, কাজ করেছে একটি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

ক্রিকেটে ‘মাসল মেমোরি’ বলে একটা কথা আছে। একই ধরনের শট বারবার খেলার ফলে শরীরের পেশি ও স্নায়ুর মধ্যে তৈরি হয় একটা সমন্বয়। বলের লাইন ও লেংথ বুঝে কখন ব্যাট চালাতে হবে, কতটা শক্তি প্রয়োগ করতে হবে, শরীরের ভারসাম্য কীভাবে ধরে রাখতে হবে—এসব সিদ্ধান্ত ধীরে ধীরে সহজাত হয়ে ওঠে। সূর্যবংশীর ব্যাটিংয়ে সেই প্রক্রিয়ায় বেড়ে ওঠার ছাপ স্পষ্ট। তিনি শুধু জোরেই ব্যাট চালান না, তাঁর টাইমিংও অসাধারণ। তাঁর শটের গতি ও দূরত্ব দুটোই তাই হয় বেশি।শুধু ব্যাটিং দক্ষতা বাড়ানোর অনুশীলন নয়, শারীরিক সক্ষমতা বাড়ানোর দিকেও সূর্যবংশী সব সময় যত্নশীল। গত ডিসেম্বরে তাঁর ফিটনেস কোচ মনীশ ঝা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ছোটবেলা থেকেই ওজন নিয়ে ব্যায়াম আর কার্ডিও করেন এই ক্রিকেটার। তাঁর ফিটনেস প্রশিক্ষণের মধ্যে অন্যতম স্প্রিন্ট, দৌড় এবং হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং (এইচআইআইটি)। এসব অনুশীলনে শরীরের সহনশীলতা বাড়ে, ক্ষিপ্রতা আসে, যোগ হয় বিস্ফোরক শক্তি।

একজন ব্যাটসম্যানের জন্য এগুলো কেন জরুরিবড় শট খেলার ক্ষেত্রে শুধু হাতের পেশির শক্তিই কাজে লাগে না। পায়ের অবস্থান, কোমরের ঘূর্ণন, শরীরের ভারসাম্য এবং দুই হাতের সমন্বয়—সবকিছুই গুরুত্বপূর্ণ। দ্রুত ব্যাট চালানোর জন্য প্রয়োজন শক্তিশালী শরীরের পাশাপাশি শরীরের ওপর নিয়ন্ত্রণও। আবার দীর্ঘ সময় ব্যাটিং করতে হলে দরকার সহনশীলতা। সূর্যবংশীর অনুশীলনে এই দুই দিকেই গুরুত্ব দেওয়া হয় সব সময়।

কী খান সূর্যবংশীখাবারের অভ্যাসে বড় পরিবর্তন এসেছে তাঁর। শৈশবের কোচ মনীশ ওঝার দেওয়া তথ্য, সূর্যবংশী একসময় মাটন আর পিৎজা খেতে খুব পছন্দ করতেন। কিন্তু ওজন ও ফিটনেসের কথা বিবেচনা করে তাঁকে এই দুই খাবার থেকে দূরে রাখা হয়। চিকেনও ছিল পছন্দের খাবার।বাবা সঞ্জীব সূর্যবংশী অবশ্য পরে জানিয়েছেন, ছেলে নাকি চিকেন খাওয়াও ছেড়ে দিয়েছেন। এখন প্রাণিজ খাবারের বদলে উদ্ভিজ্জ খাবারের ওপর নির্ভরতা বাড়িয়েছেন সূর্যবংশী। তাঁর খাবারের তালিকায় মূলত থাকে ডাল, ভাত, সবজি, ফল ও পনির।২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এক প্রতিবেদনে সূর্যবংশীর বাবার বরাত দিয়ে খাদ্যাভ্যাসে এই পরিবর্তনের কথা জানানো হয়। বাবা জানিয়েছেন, ফিটনেস ধরে রাখার জন্যই তাঁর ছেলে এই সিদ্ধান্ত নিয়েছে। পনির খাচ্ছেন বেশি। ডাল আর সবজিও রয়েছে খাবারের তালিকায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তাঁর খাবারের ক্ষেত্রে বাদাম ও বীজজাতীয় খাবারের কথাও এসেছে।সূর্যবংশীর প্রতিদিনের সম্পূর্ণ খাদ্যতালিকা, খাবারের পরিমাণ, প্রোটিন ও ক্যালরির হিসাব নির্দিষ্টভাবে পাওয়া যায়নি। কাজেই কোনো একটি নির্দিষ্ট খাবারকে তাঁর শক্তির একমাত্র উৎস বলা যাবে না। পর্যাপ্ত ক্যালরি, প্রোটিন, শর্করা, স্বাস্থ্যকর চর্বি ও বিশ্রাম—একজন ১৫ বছর বয়সী খেলোয়াড়ের আসলে সবকিছুরই প্রয়োজন। সূর্যবংশীর খাবারের পরিবর্তনকে তাই শুধু মাংস ছেড়ে দেওয়ার মুখরোচক গল্প হিসেবে দেখার সুযোগ নেই। খেলার প্রয়োজন মেনে খাদ্যাভ্যাসে পরিবর্তন আর শৃঙ্খলা আনাটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে

প্রকাশের সময় : ০৮:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬