রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

আন্তর্জাতিক শিশু দিবসে মিরপুরে ল্যান্টার্নস স্কুলের কিডস ফেস্টিভ্যাল

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০২:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 5

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে কিডস ফেস্টিভ্যাল আয়োজন করেছে ইংরেজি মাধ্যম ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান ল্যান্টার্নস ইন্টারন্যাশনাল স্কুল। শুক্রবার (২০ নভেম্বর) মিরপুরের ৬০ ফিট রোডের ইফা কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টায় শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

দিনব্যাপী আয়োজনে শিশুদের জন্য ইসলামি সংগীত, কোরআন তিলাওয়াত, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা। বিশেষ অতিথি ছিলেন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ নাজমুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম খলিফা বলেন, পৃথিবীর অধিকাংশ জ্ঞান-বিজ্ঞানবিষয়ক গ্রন্থ ইংরেজি ও আরবি ভাষায় রচিত। ল্যান্টার্নস ইন্টারন্যাশনাল স্কুল মাতৃভাষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ও আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ বিশেষ উদ্যোগের জন্য তিনি স্কুল কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ নাজমুর রহমান বলেন, যেসব অভিভাবক সন্তানদের ইংরেজি মাধ্যম ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা সৌভাগ্যবান। তিনি নিজের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়িয়েছেন। তবে তাঁর এলাকায় ল্যান্টার্নসের মতো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় সন্তানদের ইসলামি শিক্ষার পরিবেশে পড়ানোর সুযোগ পাননি।

সভাপতির বক্তব্যে ল্যান্টার্নস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দেশ-বিদেশের আন্তর্জাতিক মানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং সেখানকার অভিজ্ঞতার আলোকে তাঁরা ইংরেজি মাধ্যম ইসলামি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, ল্যান্টার্নসের শিক্ষার্থীরা ইংরেজি, আরবি ও বাংলা ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে ইসলামের প্রকৃত অনুসারী হিসেবে গড়ে উঠবে। তারা বাবা-মা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

আয়োজকেরা জানান, শিশুদের সৃজনশীলতা, প্রতিভা ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি পড়ালেখার পরিবেশকে আনন্দময় করে তুলতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শিশু-কিশোর, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাবিদরা অংশ নেন। প্রতিযোগিতা, আনন্দ-উৎসব ও প্রাণচাঞ্চল্যে পুরো আয়োজনটি শিশু-কিশোর ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ উপহার দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আন্তর্জাতিক শিশু দিবসে মিরপুরে ল্যান্টার্নস স্কুলের কিডস ফেস্টিভ্যাল

প্রকাশের সময় : ০২:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬