আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, নেই সাকিব-মোস্তাফিজ

- প্রকাশের সময় : ০৯:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 1

- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
- আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। গত মৌসুমে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ পড়তে হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। সেই বিতর্কের রেশ না কাটতেই আগামী আসরের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার। তবে সেখানে নেই আইপিএলে বাংলাদেশের সবচেয়ে পরিচিত দুই মুখ সাকিব আল হাসান ও মোস্তাফিজ।
ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এর আগে মঙ্গলবার ১ হাজার ২২০ ক্রিকেটারের প্রাথমিক তালিকা পাঠানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। সেই তালিকাতেই বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম থাকার কথা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
তালিকায় থাকা বাংলাদেশিরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।
তবে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমগুলোর তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ক্রিকবাজ ১২ জনের নাম প্রকাশ করলেও ইএসপিএনক্রিকইনফোর বরাতে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে ১১ বাংলাদেশির কথা বলা হয়েছে। সেখানে তাসকিন আহমেদের নাম নেই। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই সংখ্যা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকছে।
পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া
এর চেয়েও বড় প্রশ্ন, নিলামের তালিকায় থাকলেও বাংলাদেশের ক্রিকেটাররা শেষ পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না।
গত মৌসুমে মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর বিষয়টি নতুন করে সামনে এসেছে। ২০২৬ সালের আইপিএলের নিলামে বাংলাদেশি বাঁহাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে হয় কলকাতাকে।
সেই ঘটনার পর বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো স্পষ্ট কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ফলে এবার বাংলাদেশের একাধিক ক্রিকেটার নিলামের তালিকায় থাকলেও তাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো কতটা আগ্রহ দেখাবে, তা এখনই বলা কঠিন।























