Dhaka ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

ঘরে তালা দিয়ে ওয়াজ মাহফিলে পরিবার, পুড়ে অঙ্গার ৫ বছরের শিশু

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 167

কুড়িগ্রামের রাজারহাটে বসতঘরে আগুন লেগে আইরিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার সময় শিশুটি ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় ছিল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইরিন ওই গ্রামের আল আমিনের মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানান, রাতে শিশুটিকে ঘরে রেখে পরিবারের সদস্যরা পাশের এলাকায় ধর্মীয় ওয়াজ মাহফিলে যান। এদিকে রাত ১১টার দিকে ওই বাড়িতে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। শিশুটি ঘরের ভেতর ছিল কেউ জানতো না। এ সময় ঘরে থাকা শিশুটি পুড়ে মারা যায়।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগার খবর পান তারা। দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পোড়া বিছানায় শিশুটির অঙ্গার শরীর উদ্ধার করা হয়। পরে শিশুটির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন বলেন, দরজা তালাবদ্ধ রাখে সবাই বাড়ির বাইরে ছিল। এ অবস্থায় আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে শিশুটি পুড়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘরে তালা দিয়ে ওয়াজ মাহফিলে পরিবার, পুড়ে অঙ্গার ৫ বছরের শিশু

প্রকাশের সময় : ০৯:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫